‘বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ^ মানের একজন নেতা।’ শনিবার উপজেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বক্তারা এ কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।
শোভাযাত্রা অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ উপলক্ষে রচনা লিখন, কবিতা আবৃতি ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়।
