বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়িতে পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তি তথা রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার উপজেলা সেনা জোন, অবিনশ্বর ৩২ এর উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেনা জোনের উপ- অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও মো. ইসহাক মিয়া।
এদিকে সম্প্রীতির উন্নয়নে সেনা জোনের উদ্যোগে উপজেলা স্টেডিয়ামে (দীঘলছড়ি) সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন বিপুল কুমার পাল, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। এ ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
