দীঘিনালা প্রতিনিধি
২৯ডিসেম্বর দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে টেবিলফ্যান প্রতীকে আওয়ামীলীগীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ধ্বনিতা চাকমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকি। বহিষ্কারের চিঠি পেয়েছেন বলে ধ্বনিতা চাকমাও স্বীকার করেছেন। উল্লেখ্যঃ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুত বরন চাকমা। ধ্বনিতা চাকমা গত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে ভোটের ফলাফলে তৃতীয় স্থানে ছিলেন। এবার তিনি নৌকা না পাওয়াতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অপর তিনজন প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা (আনারস), সাবেক চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা (চশমা) এবং জীবকান্তি চাকমা (মোটরসাইকেল)।
