‘বিকৃত ইতিহাস নয়, শিশুদের প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাদের কোমল হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না, তেমনি তোমাদেরকে বাদ দিয়েও আগামীর সুন্দর বাংলাদেশ কল্পনা করা যায় না। ’
শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এসব কথা বলেন বক্তারা।
তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। আজকের শিশুদের বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে অনুসরণ করতে হবে।
বর্ণাঢ্য র্যালি শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
র্যালিতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে র্যালিটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পৌর ভবন হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাধীনতা সোপানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে করেন। 
এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ইউপি মেম্বারদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
