মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনীর গোবিন্দপুরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্নলিল্লাহে …….রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কণ্যা ও আত্মীয়স্বজনসহ বহু গ্রনগ্রাহী রেখে গেছে।
শুক্রবার (১৭জুন) বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ী ফেনীর গোবিন্দপুর (নতুন বাজার) ভূইয়া কোনা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাজী মো: সিরাজুল ইসলামকে বিএনপির দু:সময়ের কান্ডারী উল্লেখ করে শোকবার্তায় ওয়াদুদ ভুইয়া বলেন, তার মৃত্যুতে বিএনপির অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে। যা কখনোই পুরণ হবার নয়।
অন্যদিকে পৃথক পৃথক ভাবে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো: বাহাদুর খান, সাধারন সম্পাদক মো: বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
