মঙ্গলবার বিকেলে অপহৃত হওয়ার পর বুধবার সকালেই গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে রাঙামাটির রাজস্থলী উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যানের।
রাজস্থলী উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালনকারি দীপুময় তালুকদার (৪৫) নামের এই সাবেক ইউপি চেয়ারম্যানকে গতকাল একদল অজ্ঞাত পরিচয় লোক অপকরণ করে নিয়ে যাওয়ার পর আজ সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জিরোমাইল এলাকায় গুলিবিদ্ধ মৃত অববস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমেদ।
তিনি আরো জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নিহতের পারিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয় আমাদের। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিলাম। তারই মধ্যে আজ তার লাশ পাওয়া গেলো।
‘কারা হত্যা করেছে এখনো বিষয়টি নিশ্চিত নয়’ বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
দুইমেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনকারি দীপুময় রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও জেলা বিএনপির সদস্য বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম।
