মানিকছড়ি প্রতিনিধি ॥
দুর্গম পাহাড়ি পথ পেড়িয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সদস্যরা।
খাগড়াছড়ি ব্রাঞ্চের উপ-যুব প্রধান থোয়াইপ্রু মারমা জানান, ১৮ নভেম্বর মানিকছড়ি ইউনিটের অর্ধশত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা অংশে যাঁরা নির্ধারিত স্থানে আসতে পারেননি তাদের প্রাপ্য খাদ্য সামগ্রীগুলো আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উপদেষ্টা চিংওয়ামং মারমা মিন্টু, প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান ক্রাজাই মারমা।
