পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে পরামর্শ দিয়ে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী শামশের উদ্দীন, পিএসসি-জি বলেছেন, গাছ হচ্ছে অক্সিজেন সাপ্লাইয়ের কারখানা। গাছ না থাকলে অক্সিজেনের উৎপাদনও থাকবেনা। সব ভালো কাজের সাথে অতীতের ন্যায় সেনাবাহিনী আছে ও থাকবে।
আগামী প্রজন্মের জন্য বাসযোগী পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে।
বুধবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিতরণ কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়।
গাছের বিতরণ কালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মিজানুর রহমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসার মেজর মো: ইমরুল কায়েস মেহেদী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আবদুল খালেকসহ সাংবাদিক নেতৃবৃন্দ, হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১ Comment
এরা পাহাড়ের জনগনকে বুকা মনে করেন ।কারণ মাটিরাংগা আলুটিলায কোন এক সময়ে পাহাড় কেটে অনেক কিছু করার পরিকল্পনা ছিল এ সেনা বাহিনী ।কিন্তু আজ চারাগাছ মানবতা দেখানো হচ্ছে ।