আরমান খান,লংগদু
‘করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে বাল্যবিয়ের হার আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এমন অন্যায় কাজে সহযোগীতা করছে। যারা এমন বেআইনি কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে লংগদু উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’
সোমবার আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেছেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
তিনি আরো বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় শিক্ষার বিকল্প নাই। নারীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরকেও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।
“করোনাকালীন নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্য বিষয়ের আলোকে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা অরবিন্দ চাকমা, সাংবাদিক এখলাস মিঞা খান, উন্নয়নকর্মী শুকতারা বেগম প্রমূখ।
