আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন।
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি দলে অংশগ্রহন করে বিদ্যালয়টির দিবা শাখার শিক্ষার্থী উম্মুল খায়ের ফাতেমা (দলনেতা),তিথি বিশ্বাস এবং সুষ্মিতা পাল।
বিরোধী দলে অংশগ্রহন করে প্রাতঃ শাখার শিক্ষার্থী জেরিন সুলতানা(দলনেতা),নুসরাত জাহান এবং মমতাজ আক্তার। তুমুল বিতর্ক শেষে বিজয়ী হয় প্রাতশাখার বিতার্কিকরা।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন এর উপদেষ্টা ফিরোজ আল মাহমুদ সোহেল এবং মুখ্য সংগঠক ইসরাত জাহান। স্পিকার এর দায়িত্ব পালন করেন হেফাজত উল বারী সবুজ। 
এছাড়াও উক্ত বিতর্ক প্রতিযোগীতার সার্বিক সহযোগিতায় ছিলো পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন কলেজ পর্যায় এর বিতার্কিক রাহমিন সুরাইয়া খান,আইরিন আক্তার বৃষ্টি,তাছলিমা আক্তার,পুশা চাকমা,জিয়াদ আবরার,সুরমা আক্তার,লক্ষন মারমা,শোয়েব আহমেদ,সোহানুর পারবেজ এবং রায়হান সাইদ। পুরো বিতর্ক প্রতিযোগিতাটি পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন এর সংগঠক তুষার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে সম্মানিত বিচারক গন বিতর্কিক দের কিছু বিষয় নিয়ে পরামর্শ দেন। এরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিলন কান্তি চাকমা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
Previous Articleপার্বত্য দুই নারী সংগঠনের চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
Next Article মাদক বিরোধী সমাবেশ বান্দরবানে
