সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে অসহায়, দু:স্থ ও কর্মহীন নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে খাবার পৌঁছে দিতে মানবিক উদ্যোগ হিসেবে “এক মিনিটের বাজার” নামে এক ভিন্ন ধর্মী বাজার কর্মসূচি চালু করেছে। নামে বাজার হলেও সেনাবাহিনীর ত্রাণ সরবরাএকটি ব্যতীক্রমী সেবা মূলক উদ্যোগ এটি।
রোববার সকালে বান্দরবান স্টেডিয়ামে করোনার প্রাদুর্ভাবে মানুষের সেবা প্রদানের জন্য ২৪পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশে বান্দরবানের সেনা রিজিয়ণ এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মোঃ শাহিদুল এমরান এ,এফ,ডব্লিউ,সি,পিএসসি, এ বাজারের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান জোন কমান্ডার লে:কর্ণেল আখতার উস সামাদ রাফি (বিএসপি,পিএসসি), জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসিসহ সেনাবাহিনী কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এ বাজার থেকে তালিকা অনুযায়ী টোকেন এর মাধ্যমে অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ১মিনিটের মধ্যে চাল, আলু, ঢেঁরশ, বরবটি, মরিচ ও চালসহ ৮ জাতের পণ্য দেয়া হয়েছে বিনামূল্যে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। বাজারে প্রবেশ মুখে ছিল জীবানু নাশক বুথ এবং হাত ধোয়ার সামগ্রী। কোন ধরনের ঝামেলা ছিলনা এ বাজারে।
রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান এ,এফ,ডব্লিউ,সি,পিএসসি বলেন, এর ফলে গ্রামে লক ডাউনে থাকা যেসব প্রান্তিক কৃষক যারা তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারছেন না, তারা সেনাবাহিনীর কাছে ন্যায্য মূল্যে এসব সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছেন না, তারা এখান থেকে বিনামূল্যে বাজার করতে পেরে উপকৃত হচ্ছে এছাড়া এ বাজারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
এর আগে প্রান্তিক চাষীদের কাছে গিয়ে জমি থেকে ন্যায্য মূল্যে এসব পন্য সামগ্রী ক্রয় করে সেনাবিাহিনী। পরে সেগুলো এক মিনিটের বাজার এর মাধ্যমে বিতরন করা হয়।
