বান্দরবান সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনের সভা কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
এতে সদর উপজেলা পরিসদের নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।
এসময় বক্তারা বলেন, বান্দরবান সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রতিনিয়ত উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগের কর্মর্কতা-কর্মচারি, বা প্রতিনিধিগণ উপস্থিত থেকে সরকারের কার্যক্রম গুলো সঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা সে ব্যাপারে আপনারা আপনাদের মতামত গুলো ইতিমধ্যে তুলে ধরেছেন, আর কোন কোন কাজকে অগ্রাধিকার ভিত্তিতে করা জরুরী সেই বিষয় গুলো তুলে ধরেছেন। আমরা উপজেলা প্রশাসন গুরুত্ব সহকারে সেই কাজ গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য যথাযত কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা গুলো পাঠাবো। আশা করি আমাদের সকলের উপর নিজ নিজ অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযত ভাবে পালন করলে জনগণ উপজেলা প্রশাসন থেকে সঠিক সেবা ও সঠিক তথ্য পাবে।
সভার সভাপতি বলেন, আমরা সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জনগনের সেবাই নিয়োজিত, উপজেলা প্রশাসনের প্রত্যেক বিভাগকে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ভাবে সরকারি কাজ গুলো করতে হবে। কেউ যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন না করে, তাহলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবু, ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, টংকাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ¤্রাে, ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন, বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ব্রজ গোপাল রাজবংশী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোঃ মনজেল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কৃপাময় চাকমা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দীন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রতিনিথি, সেফলিং প্রকল্পের প্রতিনিধিগণ, অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তাদের ইউনিয়নের সমস্যা গুলো তুলে ধরেন। সভায় বিশেষ করে সুয়ালক ইউনিয়ন পরিষদের পুরাতন ও জীর্ণ-জীর্ণ ভবনের দ্রুত পরিবর্তন করে নতুন ভবন তৈরী করার জন্য প্রস্তাব রাখেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রধান অতিথি ও সভাপতি সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
