বান্দরবানে দ্রুত বিচার আইনের মামলায় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট কাজি মহোতুল হোসেন যত্ন’কে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বার কক্ষ থেকে বের হওয়ার সময় বিকেলে পুলিশ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট কাজি মহোতুল হোসেন যতœ’কে গ্রেফতার করেছে। এর আগে সকাল ১০টা হতে বার কক্ষের ভিতর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য দ্বারা অবরুদ্ধ ছিলেন এই নেতা। পরে কাজি মুহিতুল হোসেন পুলিশের কাছে ধরা দেন। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়ে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও আগুন দেয়ার অভিযোগ এনে সেখানকার আওয়ামী লীগ নেতা মমতাজুল হক বাদি হয়ে ৭১ জন নেতা কর্মীকে আসামি করে লামা থানায় দ্রত বিচার অইনে মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামি করা হয় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজি মুহিতুল হোসেন যতœ, সাবেক যুবদল সভাপতি মশিউর রহমান মিটনসহ ৭১ জনকে । রোববার ঐ মামলায় গ্রেফতার করা হয় কাজি যতœকে।
যত্ন জানিয়েছিলেন সেই ঘটনার সময়ে তিনি জেলা সদরেই ছিলেন। অথচ তাকে হয়রানি করতে ফাঁসিয়াখালীর ঘটনায় আসামি করা হয়েছে।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার অপর ৩টি মামলায় গতকাল ১১৩ জন নেতা কর্মী সমর্থক আদালত থেকে জামিন পেয়েছেন। ঐ তিনটি মামলার মধ্যে উপজেলার চাকঢালা ও বাইশারীতে এলাকায় আওয়ামী লীগের অফিস পুড়ানো ও ঘুনধুমে হামলার ঘটনা ছিল।