বান্দরবানে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে বান্দরবান উজানি পাড়াস্থ ক্যশৈঅং এর বাস ভবন প্রাঙ্গনে দ্বি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ক্যশৈঅংকে সভাপতি, শওকত জামান মিশুককে সাধারণ সম্পাদক করে বান্দরবানের জেলা কমিটি ঘোষনা করা হয়।
জাতীয় পার্টির বান্দরবান জেলা শাখার সভাপতি ক্যশৈঅং’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ মোঃ সোলায়মান আলম শেঠ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক শওকত জামান মিশুক। এসময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরী এর সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোঃ আলম, সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দীন, জাতীয় পার্টির বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘পার্বত্য এলাকায় পাহাড়িদের উন্নয়নের চাকা ঘুরিয়েছে এরশাদ সরকার। স্থানীয় জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এবং বিনাশর্তে পাহাড়িদের সরকারি চাকুরির সুযোগ করে দিয়েছে এরশাদ সরকার। পার্বত্য এলাকায় আসলে এখনো এরশাদ সরকারের উন্নয়ন দেখা মেলে। তাই আগামী সংসদ নির্বাচনে এরশাদ সরকারকে ফিরিয়ে আনতে হলে, বান্দরবানে এমপি প্রার্থী ক্যশৈঅং কে বিপুল ভোটে জয়ী করতে হবে।’
আগামী একদশ সংসদ নির্বাচনে বান্দরবান থেকে জাতীয় পার্টি পক্ষ থেকে ক্যশৈ অং কে চুড়ান্তভাবে মনোনীত করেছে হুসাইন মোহাম্মদ এরশাদ। এ সম্মেলনে ১১১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি বান্দরবান জেলা কমিটির ঘোষণা করা হয়।
