ছাত্রলীগের উদ্যোগে বান্দরবানে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। “সবুজ বৃক্ষ, নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সদরের মেঘলায় স্মৃতিস্তম্ভ এলাকায় ফলজ গাছের চারা লাগিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা। এসময় অন্যান্যদের মধ্যে পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাওছার সোহাগ, সাধারণ সম্পাদক জনী সুশীল প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের সেক্রেটারী জনী সুশীল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের তিন মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে বান্দরবান জেলায় ১০ হাজার বনজ, ফলজ, ওষুধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার গাছের চারা লাগানোর মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়েছে। জেলার সাতটি উপজেলায় গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপন করা হবে।
Previous Articleকরোনা শনাক্তের বিপরীতে সুস্থতার হার বাড়ছে
Next Article দূর পাহাড়ের আম যাচ্ছে রাজধানীতে
