বান্দরবান সরকারি কলেজে সংগীত উৎসব হয়েছে। নাচে-গানে উৎসব মাতিয়েছেন কলেজেন নতুন-প্রবীণ ছাত্রছাত্রীরা। শনিবার সকালে উৎসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার দত্তের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, উন্নত দেশ ও জাতিগঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীদের নিজের প্রয়োজনেই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জীবনের লক্ষ অর্জনে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং বন্ধু। জ্ঞানার্জনের কোনো পরিসীমা নেই। শিক্ষার পাশাপাশি সংগীতচর্চা এবং খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। সংগীত এবং খেলাধুলা এখন আর শখের মধ্যে সীমাবদ্ধ নেই। এগুলো এখন নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে পরিণত হয়েছে।
পরে প্রতিমন্ত্রী একাদশ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় ছয় শত ছাত্রছাত্রীর ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করেন। এছাড়া সংগীতচর্চার উন্নয়নে কলেজের জন্য আধুনিকমানের সাউন্ড সিস্টেম ও ক্রীড়া সামগ্রীর জন্য ২ লক্ষ টাকা অনুদান দেন। এছাড়াও আগামী অর্থবছরে ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি অডিটরিয়াম ও ছাত্রীদের জন্য একটি আবাসিক হোস্টেল নির্মাণের ঘোষণা দেন।

২ Comments
Sukumar Dutta স্যারের মত ডাইনামিক অধ্যক্ষ যেখানে থাকে সেখানে নব সৃষ্টির তরঙ্গ সৃষ্টি হয়।
এই অনুষ্ঠানে আমি কিবোর্ড বাজিয়েছিলাম।।