বান্দরবান সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (১৭) নামে এক জনকে আটক করেছে পুলিশ। শনিবার’রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের কালাঘাটা এলাকার লিয়াকত পাড়ায় শনিবার সন্ধ্যায় খেলা করার কথা বলে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আল আমিন। পরে পাশের খলার মাঠে নিয়ে গিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটির পরিবারকে খবর দিলে তারা এসে শিশুকে উদ্ধার করে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় পৌর কাউন্সিলের মাধ্যমে পুলিশকে জানালে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে এক জনকে আটক করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।