নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৬টি বিদেশি মদের বোতল’সহ অটোরিকশা চালককে আটক করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চালককে আটক করে। এসময় তার কাছ থেকে ২৬টি বিদেশি মদের বোতল জব্দ করে। এসময় অটোরিকশাও উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২০)। তারবাড়ি কক্সবাজারের মহেশখালী এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বিদেশি মদসহ অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে।
