বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন’সহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকালে তিনটায় বান্দরবান জেলা সদরে কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক জসিম উদ্দিন তুষার’সহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখের।
অপরদিকে শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ পৃথকভাবে পদযাত্রা কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মুজিবুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আলী হায়দার বাবলু প্রমুখ।
এছাড়াও পৃথক কর্মসূচীতে জেলা বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল’সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কর্মসূচীতে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপার্সন’সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবী জানাচ্ছি। যতই জারিজুরি করেননা কেন, আপনাদের পদত্যাগ করতেই হবে, পার্লামেন্ট ভাঙতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
