জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ সমাবেশ উদযাপিত হয়েছে। সোমবার বিকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এ আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে আনন্দ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেনÑ বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, সদস্য মোজাম্মেল হকবাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিতকান্তি দাশ, হাবিবুর রহমান খোকনসহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আনন্দ সমাবেশে আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ কেক কেটে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেন।
