গ্রামীণ জনপদের মানুষের পানির সংকট নিরসনে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৭টি জিএফএস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার মাঝেরপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আনুষ্ঠানিক ভাবে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুর জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, উপ-সহকারি প্রকৌশলী খোরশেদ আলম, মুজিবুর রহমান’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য উপজেলা প্রকৌশলী মনজেল হোসেন বলেন, বান্দরবান সদর উপজেলার সুয়ালক, টংকাবতী, কুহালং ও সদর ইউনিয়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাহাড়ী ছড়া থেকে জিএফএস প্রযুক্তির মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যানে প্রক্রিয়া করে পাহাড়ী অঞ্চলের মানুষের বাড়িতে বাড়িতে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। প্রকল্পগুলো গতবছর থেকে বাস্তবায়ন করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে
Previous Article‘বনভন্তেকেও ধর্মপ্রচারে বাধা দিয়েছিলো জেএসএস’
Next Article পাহাড়ে অসহায় ৫২ পরিবারের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ
