বান্দরবানে সনাতনী সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান গঙ্গা পূজা উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে জেলার সাঙ্গু নদীর তীরে তিন দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা গৌর আরতি, হাজার প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সময় সনাতনী সম্প্রদায়ের শতশত পূণ্যার্থীগণ সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুণীস্নানে অংশ নেয়। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে মহাপূণ্য লগ্নে সনাতনী সম্প্রদায় এই গঙ্গা পূজা ও বারুণী স্নানের আয়োজন করে থাকে, আর এই পুণ্য তিথিতে গঙ্গাস্নান করলে সকল প্রকার পাপ মোচন হয় বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকে।
বৃহস্পতিবার সকালে পুষ্পাঞ্জলি ও প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে তিন দিনব্যাপী এই গঙ্গা পূজা, বারুণী স্মান ও গঙ্গা আরতি সম্পন্ন হবে।
