কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বান্দরবান পৌরসভা মিলনায়তনে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, এতে প্রধান অতিথি এবং বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যস্ন একেএম জাহাঙ্গির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালের কন্ঠ’র স্টাফ রিপোর্টার ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু ।
পরে প্রধান অতিথি ১০ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠানে বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরীকে সম্বর্ধনা দেয়া হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন মনিরুল ইসলাম মনু। এসময় ১০ হাজার টাকার খাম ও শাল চাদর তুলে দেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গির ।
সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শুভ সংঘের সদস্যরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। তারা কালের কন্ঠ’র অগ্রযাত্রায় সাথী হিসেবে থাকার অঙ্গিকার করেন।
Previous Articleশেষ হয়েছে শেষ মুহুর্তের প্রস্তুতিও, প্রস্তুত কাপ্তাই
Next Article রাজস্থলীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগনণা শুরু
