বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল মগঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র -গুলিৎসহ ৩ জন মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মীর কাশেম (২৩), নুর বশর (১৩) এবং রশিদ উল্লাহ (২০)। আটক রোহিঙ্গাদের মধ্যে প্রথমজন কুতুপালং ক্যাম্পের সতের এবং অপর দু’জন ক্যাম্প তিনের রোহিঙ্গা। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম পুলিশ ফাড়ির ইন্সপেক্টর ইমন চৌধুরী জানান, তিন রোহিঙ্গা আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশের আজুখাইয়া এলাকার দিকে যাচ্ছে। খবরটি পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
