নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের রাজবিলার রমতিয়া পাড়া এলাকায় এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। অপহৃতের নাম কিরণময় তঞ্চঙ্গ্যা (২৬)। সে সদর উপজেলার রাজবিলার রমতিয়া পাড়ার কংসমনি তঞ্চঙ্গ্যার ছেলে। শনিবার রাতে সাড়ে দশটার সময় এ ঘটনা ঘটে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যপ্রু অং মারমা বলেন, শনিবার রাতে কিরণময় তঞ্চঙ্গ্যাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। তবে অপহৃতরা কারা বিষয়টি জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অপহরণের খবর পেয়েছি। তবে এখনো কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
