বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বেটারী চালিত অটোরিক্সা দূর্ঘটনায় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় বেটারী চালিত অটোরিক্সা (টমটম) থেকে চলন্ত অবস্থায় পড়ে যায় মারমা সম্প্রদায়ের বৃদ্ধা এক পাহাড়ী নারী। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দায়িত্বরত চিকিৎসকরাও তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম: হ্লামেনু মারমা (৫৮)। স্থানীয় ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, চলন্ত টমটম অটোরিক্সা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্নে উদ্যোগ নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, বেটারী চালিত অটোরিক্সা দূর্ঘটনায় এক বৃদ্ধার নারীর মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতালের লাশ রাখা হয়েছে। মামলার প্রস্তুটি চলছে।
