বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন(বাবুল), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, ঠিকাদার সমিতির নেতা আব্দুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবিলম্বে হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদকে অপসারণ করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
