বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই কমিটি অনুমোদন দেয়া হয়। মো. হুমায়ুন রশিদ’কে আহ্বায়ক ও নুরুল ইসলাম জিন্নাত’কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আরও রয়েছে- যুগ্ম আহ্বায়ক পদে মো. নজরুল ইসলাম বাবলু, নেয়ামত উল্লাহ, মো. ফরহাদ, শাহাদাত হোসেন, মো. মিরাজুল মোস্তফা, ইকবাল হোসেন, রায়হানুল আলম, আব্দুস সবুর, আমির হোসেন, মাসুদ রানা, জহিরুল ইসলাম, সুমন আহমেদ, এবং সদস্য পদে শরীফ হোসেন, নাছের আলি, শাহিন আলম, শ্যামল দাস, ইসমাইল হোসেন, নাজমুল ইসলাম, মো. ইউনুস। এতে বলা হয়েছে, উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে কমিটির অধীনস্থ সকল ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গ গঠন করে জেলা ছাত্রদলের বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ নব গঠিত বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছেন। ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নব গঠিত কমিটির নেতৃত্বে উপজেলা ছাত্রদলের অধীনস্থ ইউনিয়ন ও ইউনিট কমিটিগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করবে।
