মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি শাখার নব কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় আমতলী ইউনিয়নে অগ্নি দুর্গত মোঃ বাদল মিয়াকে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অস্থায়ী কার্যালয়ে বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও মারিশ্যা ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন, আমতলী ইউনিয়ন ও সাজেক ইউনিয়নে,উপজেলায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালিদের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সিনিয়র সহ সভাপতি ও উপজেলা সভাপতি এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সোহেল, উপজেলা অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক, নুরুল ইসলাম মুরাদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতা মোঃ আলমগীর, মোঃ আতিকুর রহমান, মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুর রহমান, মোঃ জমির হোসের, মোঃ আব্দুর রহমান।
এসব শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারগুলো।
