বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা কার্যালয়ের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমন্বয় সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীমান চাকমা, উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
