বাঘাইছড়িতে অপহরনের পর যুবককে হত্যা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় বাড়ি থেকে ঘুমন্ত যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাগ্যধন চাকমা (৩৩) ওই এলাকার মৃত বরুন বিকাশ চাকমার ছেলে।
নিহতর স্ত্রী জবা রাণী চাকমা(২৭) জানান, সোমবার রাত ১টার দিকে ৫-৬জনের একদল সন্ত্রাসীরা এসে আমার স্বামীকে ঘর থেকে ডাকে সন্ত্রাসীরা তখন স্বামীকে বাড়ির পাশের মাঠের রাস্তা দেখিয়ে দিতে নিয়ে যায় রাতে আর ফিরেনি বাসায় সকালে ভোরে ঘুম থেকে উঠে আত্বীয় স্বজনদের রাতের ঘটনাটি বলার পর স্বামীকে খুজাখুজির একপর্যায়ে বাড়ি থেকে ২-৩ কিলো দূরে জংগলের ভিতর মৃত দেহটি পাওয়া যায় শরীরে দেখা যায় ধারালো দা দিয়ে মাথায় এলোপাতারি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এদিকে ঘটনার বিবরণ দিতে গিয়ে পাঁচ মানেন সন্তান কোলে নিয়ে ছয় সন্তানের জননী বারবার কান্নায় ভেঙ্গে পরেন নিহতরর স্ত্রী জবারাণী চাকমা সাজেক থানার ওসি মো. ইসরাফিল বলেন, মঙ্গলবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল পাঠানো হবে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।