বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আলী হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. আজিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের টি-শার্ট, ক্যাপ, মাস্ক ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বরণ করে নেন।
