বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় দুস্থ ২৭টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে উন্নত মানের ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ৫৫ বান্ডিল ঢেউটিন এবং ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।
