বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কোভিডে ক্ষতিগ্রস্ত অসচ্ছল, দুস্থ গরীব পরিবারের মাঝে বুধবার সকালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ২কেজি আলু ও ১কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।
