বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও মারিশ্যা জোনের (২৭বিজিবি) ব্যবস্থাপনায় কর্মহীন ও গরীব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সারাদেশে খেটে খাওয়া ও দিনমজুর পরিবার আর্থিকভাবে ভেঙে পড়েছে। এ পরিস্থিতিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোনের (২৭বিজিবি) ব্যবস্থাপনায় অর্ধশতাধিক গরীব, অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ঢাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ও ১ কেজি পেঁয়াজ করে সবার হাতে তুলে দেওয়া হয়।
