রাঙামাটি জেলার বাঘাইছড়িতে কিরণ বিকাশ চাকমা(৫২) নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের এক সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলাধীন সারোয়াতলী ইউনিয়নের মহেষপজ্জা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে একটি অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃতাধীন লংগদু জোনের একটি অভিযান দল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গেলে তল্লাশি কার্যক্রম শুরু হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গহীন অরণ্যে চলে যায়। এসময় কিরণ চাকমাকে একটি দেশি তৈরি বন্দুক, ৪টি মোবাইল ও চাঁদা গ্রহণের রশিদ উদ্ধার করা হয়। কিরন বিকাশ চাকমা দীর্ঘদীন যাবত সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।
