বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম লাইল্যাঘোনা কাদেরীয়া মুনিরীয়া এবতেদায়ী মাদরাসার বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পশ্চিম লাইল্যাঘোনা কাদেরীয়া মুনিরীয়া এবতেদায়ী মাদরাসা ময়দানে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং অত্র মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জাফর খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী হোসেনসহ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজ সেবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীগণ।
