রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ- ২৭ (বিজিবি) মারিশ্যা জোন অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম মুসলিম ব্লক গ্রামের আয়নামতি আজিজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে এসব অবৈধ গর্জন গাছ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠের পরিমাণ ১৩৩.০৯ ঘনফুট। যার মূল্য ৪ লাখের টাকা । জব্দকৃত করা কাঠ স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাহবুবুল ইসলাম পদাতিক বলেন , দেশের সীমান্তবর্তী এলাকায় চোরা কারবারি, মাদক পাচার, মানব পাচার রোধ এবং দেশের সীমান্ত রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে। সীমান্তবর্তী যে কোনও সমস্যা সমাধানে বিজিবি কাজ করছে এবং কাজ করে যাবে। আর এ ধারাবাহিকতায় দেশের সম্পদ রক্ষায় বিজিবির এসব অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।