বাঘাইছড়ি প্রতিনিধি
বাঘাইছড়ি উপজেলার ক্রীড়া ও ফুটবল প্রশিক্ষণ বিষয়ক সংগঠন “বাঘাইছড়ি ফুটবল একাডেমী”র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নতুন আসা উপজেলা নির্বাহী অফিসার এবং নব নির্বাচিত পৌর মেয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বাঘাইছড়ি ফুটবল একাডেমী ও খেদারমারা ফুটবল একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়।

বাঘাইছড়ি ফুটবল একাডেমীর সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, মিঠেল চাকমা, রুবেল চাকমা, ক্রীড়ানুরাগী ব্যক্তি সিরাজুল ইসলাম, শান্তি বিকাশ চাকমা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক তোফায়েল আহাম্মেদ, হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বাঘাইছড়ি ফুটবল একাডেমীর সার্বিক উন্নতি কামনা করেন এবং সর্বাত্মক সহোযোগীতার আস্বাস দেন, একই সাথে উপজেলা মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজনের জন্য উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রীতি ম্যাচ ও সংবর্ধনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে এক আনন্দঘণ মুহুর্তের মাধ্যমে ফুটবল একাডেমীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচটি গোল শূন্য ফলাফলের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
