নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির দুর্গম বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হলো খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বিশেষ প্রার্থনা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের পাংখোয়ারা পালন করেছে এই বিশেষ দিনটি। শনিবার বিলাইছড়ি পাংখোয়া পাড়ার কয়েক শত তরুণ তরুণী এই উৎসবকে নেচে গেয়ে বর্ণিল করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালকুদার এমপি কেক কেটে বড় দিনের অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিলাইছড়ি জোন উপ অধিনায়ক মেজর রাজু আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্যবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালকুদার এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশের সকল জাতিগোষ্ঠীর উন্নয়ন ও যার যার ধর্ম যেন নির্বিঘেœ পালন করতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে চলেছে। সকল সম্প্রদায়ের মানুষ যাতে যার যার ধর্ম ও উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করেত পারে সে লক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দিচ্ছে। তিনি আরো বলেন, আজকের এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সমাগমই প্রমাণ করে আমরা শান্তি ও সম্প্রীতিপ্রিয় মানুষ। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। একে অন্যের উৎসবে যোগদিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটায় আমাদের বড় ধর্ম। আগামীতে এই সম্প্রীতি অটুট রাখতে দেশনেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই দেশনেত্রীর হাতকে শক্তিশালি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তরা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি জোনের সিনিয়র ক্যাপ্টেন মো. বিল্লাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিলাইছড়ি তিনকুনিয়া মৌজার হেডম্যান ও বিলাইছড়ি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যংলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠান পরিচালনা করেন পাংখোয়া পাড়া গির্জা পরিচালনা কমিটির লাল চুয়াক লিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা ক্যারল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মওলা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতেই মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের জন্য মঙ্গল কামনা করা হয়। সে প্রার্থনায় অংশ নেয় খ্রিষ্টান ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ ও শিশু। প্রার্থনা শেষে অতিথিরা কেক কেটে দিবসটি উদযাপন করে। পরে স্থানীয় ও পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীদের পরিবেনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহি নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।
