হত-দরিদ্রদের কথা ভেবে বরকল উপজেলা ছাত্রলীগ এইবার ইঞ্জিন চালিত বোটে ভাসমান ‘ফ্রি সবজি বাজার’ খুলে বসেছে। শনিবার (১১এপ্রিল) বিকেল থেকে এই বাজার খোলা হয়। প্রতিদিনই থাকবে এ ভাসমান বাজার। এই বাজার খোলার মূল উদ্দেশ্য করোনার এই মহামারিতে ঘর বন্দি সাধারণ দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানো। যাদের আয়-রোজগার বন্ধ তাদের কথা ভেবে ফ্রি সবজি বাজার খোলা হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম জলিল উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম মাহমুদ সুমন,মোঃরাজিব হোসেন,মোঃসোহেল হোসেন,মোঃরেজাউল ইসলাম,মোঃআলামিন,মোঃবেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের নেতা মোঃআসাদুজ্জামান বলেন, আমরা জাতির পিতার হতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। অসহায় মানুষের পাসে দাঁড়ানোটাই আমাদের আদর্শ ।দেশে এমন পরিস্থতি যতদিন থাকবে ততদিন আমরা এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে চেস্টা করবো।
উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ করি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগ ঐক্য বদ্ধ হয়ে মানুষের পাসে দাঁড়ানোর সামান্য তম চেষ্টা করে যাচ্ছি।
