রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোটহরিণা বাজারের এক মেশিনারী দোকান থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল।
বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছোট হরিণা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল ভুষণছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ছোটহরিণা বাজারের এক মেশিনারী দোকান থেকে সুজিত চাকমা (২১) ও নিহার বিন্দু চাকমা (৩৮) কে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃতদের বাড়ি ভূষণছড়া ইউনিয়নের পিত্তিছড়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল মডেল থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মফজল আহম্মদ খান জানান, ‘ছোটহরিণা বিজিবির সদস্যরা ৫ হাজার পিচ ইয়াবাসহ দু’জনকে আটক করার বিষয়টি জানিয়েছেন। আসামীদের থানায় নিয়ে আসলে মামলা করা হবে।’
