বরকল উপজেলা যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সাথে এ সমন্বয় সভা এবং প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সভায় বরকল উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলনেতা মিরাজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহম্মেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দু বিকাশ চাকমা, যুব রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের যুবপ্রধান রানা দে। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিট হতে যুব কার্যকরি কমিটির উপ-যুব প্রধান ০২ মুমতাহেনা চৌধুরী (মুমু), জনসংযোগ বিভাগীয় উপ প্রধান- এবিএম জোনায়েত, বন্ধুত্ব বিভাগীয় প্রধান সুনয়ন চাকমাসহ উপজেলার যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ মোকাবেলায় রেড ক্রিসেন্ট পুরো বাংলাদেশে যেভাবে কাজ করেছে তা জাতীর জন্য উদাহরণস্বরূƒপ হয়ে থাকবে। যেকোন দুর্যোগে সবার পাশে থাকে রেড ক্রিসেন্ট। বরকল উপজেলায় যুব রেড ক্রিসেন্ট সহ-শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে এবং সবার পাশে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
