নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রাঙামাটি পৌরসভা নির্বাচনের একদিন আগেই, ১২ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে শহরে বন্ধ হয়ে গেলো মোটর সাইকেল চলাচল। ভোটের পরদিন সকাল ৬ টা থেকে আবার শুরু করা যাবে মোটর সাইকেল চলাচল। তবে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত অবধি চলাচল করতে পারবে অন্যান্য যানবাহন। কিন্তু ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে সব যান চলাচল। শুধুমাত্র নির্বাচন কমিশনের অনুমতি নেয়া বিশেষ যানবাহনসমূহ চলাচল করতে পারবে এই সময়ে।
রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুুনুর রশীদ এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন,যাতে এসব তথ্য জানানো হয়েছে। নীচে সেই গণবিজ্ঞপ্তিটি হুবহু দেয়া হলো-

