নিজস্ব প্রতিবেদক ॥
করোনা মহামারীর মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতনতামূলক কাজ করছে ‘বন্ধন ক্লাব’। কলেজ পড়–য়া শিক্ষার্থী ও চাকুরিতে কর্মরতদের নিয়ে গড়া এই সংগঠনটি সদ্যই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সোম ও মঙ্গলবার শহরের রিজার্ভ বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে তাদের কর্মকান্ড পরিচালনা করছে সংগঠনটি। গত সোমবার মাস্ক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন।
তিনি এসময় বলেন, সাধারণ মানুষদের করোনা মহামারী থেকে মুক্ত থাকার জন্য মাস্ক পরিধানের বিকল্প নেই। করোনার এই মহামারীতে ‘বন্ধন ক্লাব’ এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে সামাজিক কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
মাস্ক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নয়ন চৌধুরী, সহ-সভাপতি রবিন দে, সাধারণ সম্পাদক জেকি দে(জিকু), সহ-সাধারণ সম্পাদক উত্তম সেন (বাবলু), কোষাধ্যক্ষ পূজন শর্মা, সহ-কোষাধ্যক্ষ রনি দে, সাংগঠনিক সম্পাদক সুজন নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক অয়ন নন্দী, দপ্তর সম্পাদক নিশান দে, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শুভ শীল, সহ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রুদ্র সাহা, চিকিৎসা বিষয়ক সম্পাদক অন্তর দে, সহ-চিকিৎসা বিষয়ক সম্পাদক অভি সরকার, ব্লাড বিষয়ক সম্পাদক দ্বীপ দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক উল্লাস দত্ত, সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ তালুকদার (অয়ন), সহ-সাংস্কতিক সম্পাদক উজ্বল দাশ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রীতম ঘোষ, কার্যনির্বাহী সদস্য বিজয় দে এবং সদস্য নিলয় চৌধুরী ও হৃদয় দে।
সংগঠনের সভাপতি নয়ন চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ও তরুণদের সামাজিক বিভিন্ন কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আমরা এই সংগঠনটির প্রতিষ্ঠা করেছি। প্রথমেই মাস্ক বিতরণ কর্মসূচির মাধ্যমে এই সংগঠনের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরো বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখবো।
