পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ও অতিরিক্ত মূল্য আদায় করায় কয়েকটি দোকানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি শহরের বনরূপা বাজারে এই জরিমানা করা হয়।
পণ্যের দাম বেশি রাখার দায়ে কয়েকটি দোকানকে এগার হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয় বলে জানান রাঙামাটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু।
তিনি জানান, পণ্যের দামের তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং দাম বেশি রাখার অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। বাজার মনিটরের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।
