স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যম ফাউন্ডেশন’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নানান আয়োজনে। শুক্রবার ( ১০ সেপ্তেম্বর) সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে অতিথিদের সম্মাননা স্মারক এবং প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বিশেষ ভূমিকা রাখায় সংগঠনের চার সদস্যকে দেয়া হয় বিশেষ সম্মাননা।
উদ্যম ফাউন্ডেশনের সভাপতি হিরণ ময় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ, স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষ এর সভাপতি বিটন চাকমা ও রিদিসুদুম জয়েন্ট এসোশিয়েশনের সভাপতি কায়াস চাকমা, উদ্যম এর সাধারণ সম্পাদক রিকো চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিটেন চাকমা ও সদস্য সবিকা চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন, মানবিক কাজের পাশাপাশি সবাইকে নিজ নিজ সংস্কৃতির উপর জোর দিতে হবে। কেননা বর্তমানে চাকমাদের অনেক সংস্কৃতি বিলুপ্তির পথে।
তিনি আরো বলেন, তরুণরাই পারে সমাজে মানবিক কাজে ভূমিকা রাখতে। তরুদের মাধ্যমে সম্ভব একটি অসহায় পরিবারে সাহায্য সহযোগিতার মাধ্যেমে ভূমিকা রাখার। তবে সংগঠন যদি প্রয়োজন মনে করে ব্যক্তিগত ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন মেয়র আকবর ।
একদল তরুণ মিলে ২০২০ সালের ২ আগস্ট প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন।
