খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে অফিসার্স ক্লাবের সামনে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।
পার্বত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভা শেষে ১৫ টি সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
