জয়নাল আবেদীন, কাউখালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনু মং চৌধুরী’র ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের আজিজিয়া কাজেমী এতিমখানা ও উকাইন্দা শিশু সদনের ১০৩ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন হামিদ মঞ্জু, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশিপ্রু মারমা, সাধারন সম্পাদক শাহিন আলম অভি, সহ-সভাপতি রবিউল সিকদার, আব্দুল মোতালেব সহ প্রমুখ নেতৃবৃন্দ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পুত্র অনু মং চৌধুরী জানান, ক্ষুদ্র উপহারও শিক্ষার্থীদের অধিক আনন্দ দেয়। লেখাপড়ায় উৎসাহী হয়ে উঠে শিক্ষার্থীরা। জাতির জনক সম্পর্কে জানাতে ও শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রেরণা যোগাতে আমার এই ক্ষুদ্র চেষ্টা।
Previous Articleচেঙ্গী নদীর বর্জ্য পরিষ্কারে একদল স্বেচ্ছাসেবী
Next Article বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা’সহ ৩ জন অপহৃত
