লংগদু প্রতিনিধি
‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য নাম। একজন বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র বলিষ্ঠ নেতৃত্ব, সাহসী পদক্ষেপ, গভীর দেশপ্রেম ও সুদূরপ্রসারী ভাবনাই জন্ম দিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় বিশ^াসী হতে হবে। বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য জীবন বাজি রাখতে হবে এবং অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে।’
রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, ওসি ইকবাল উদ্দিন, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
